স নেট - ৮৮ ।।এক ঝুড়ি বিদ্রোহ।।

 

৮৮

।।এক ঝুড়ি বিদ্রোহ।

দেবপ্রসাদ জানা

 

ঝুড়ি ভর্তি প্রতিবাদ,আর বিদ্রোহেরা

ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে,মনের গভীরে-

রাস্তায় অলি গলিতে,সাবধানী ওরা,

সময় বুঝে কখন যে ঝাঁপাবে ঘাড়ে

 

সাবধান পুঁজিবাদী অর্থ লোলুপেরা

ওরা তৈরী হচ্ছে ঘরে,আর পথঘাটে

লাঙলের ফলা ভাঙ্গা,ধারালো অসিরা

ফসলে আগুন দিয়ে,বেচে দাও হাটে?

 

বারেকৃষকের পেটে,মেরেছিস লাথি

শস্যহীন বসুন্ধরা,অর্থ দিয়ে ব্যর্থ-

এবার নিজের কথা,ভাব রাতারাতি

শস্য উৎপাদনে আজ,কৃষকেরা ব্যর্থ

 

অপচয়,অনাদর,আর করিস না

ন্যায্য মূল্য দিতে হবে,যেন ভুলিস না

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত