স নেট - ৩২ ।। ভাগ্যলেখা।।

 

৩২

।। ভাগ্যলেখা।

দেবপ্রসাদ জানা

১৭..২০২০

ঘুমালে ফুল ঘুমাও বোধের খেলায়

বিরল পূর্ণতা নিয়ে রাতের আঁধারে

বসন্ত এসেছে ভাই এই শুণ্যতায়

ফুটে উঠতেই হবেকাল কাকভোরে

 

নিজেকে জানাতে হেথা মিডিয়া তো নাই

ব্রেকিং নিউজ পড়েবে টিভির পর্দায়

গন্ধ দিতে হবে রঙ দিতে হবে তাই

ঝরে যেতে হবে নিচে যে যেমন চায়

 

এই যে পাতার ওড়াখসে পড়া ফুল

দেবতার পায়ে যাবে না ছাগলে খাবে

সে সব ফুলের ভাগ্যসেতো তার ভুল

পাপপূণ্য দোষগুন সব পড়ে রবে

 

কর্ম রবে চিরদিন অমরত্ব পেয়ে

জীবনের হারমোনি ওঠে গান গেয়ে

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র