স নেট - ৭০ ।।স্বাগতম দিলো নাম।।

 

৭০ 

।।স্বাগতম দিলো নাম।।

দেবপ্রসাদ জানা

১১.৯.২০২০

 

আজ আমি"সনেটদা",স্বাগতম বলে।

মনের মানুষ মন, আনন্দেতে ভরে।

প্রতিদিন ভালোবাসা,সূর্যোদয় হলে।

পাল তুলে যাস ভাই,সপ্তডিঙ্গা করে।

 

ক্রমাগত বৃদ্ধি হোক,তোমার সাধনে

আশিস রইল ভাই,অনেক তোমায়

উজ্বল জ্যোতিষ্ক হও,আঁধার গগনে।

তোমার দেওয়া নাম,কভু না ফুরায়।

 

শুন্য এক বন্য পাখি,উড়ে বসি ডালে

রঙহীন বর্ণহীন,  কালিমায় আঁকা।

কন্ঠহীন ছন্দহীন, ডাকি ভোর হলে

সাহিত্যে সাধন করি, যদি পাই দেখা।

 

পাথর চাপা কপাল,ফেলিব কেমনে।

সাধনায় মত্ত থাকি, সাহিত্য অঙ্গনে।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র