স নেট - ৪৬ ।।নদী যেমন ।। (দুই)

 

৪৬

।।নদী যেমন ।।

দেবপ্রসাদ জানা

২৫..২০২০

(দুই)

 

মোহানায় যেতে যেতে,কত ছোট নদী

গতিপথ হারিয়েছে। জীবনের মতো

নিজের ভেতরে তারা,মরে থাকে যদি,

খোঁজে কি শ্রাবন ধারা,জননীর মতো

 

পলকহীন দৃষ্টিতে চেয়ে থাকে যদি,

নীল আকাশের তারা,দোষ বলো কার,

তটিনী নদীর বুকে,যে অনন্ত আদি

সূর্য আদরে চুম্বনদিতো প্রতিবার

 

আজ গোধূলিবেলায়,নদীর স্বপ্নের

নুড়িপাথর উদ্ধত নদীর গভীরে

হারিয়ে যায় সহজে। প্রখর সূর্যের

উত্তাপে নদী নিজেকে যে বিলুপ্ত করে

 

নদীর মতো জীবন সামান্য  উত্তাল,

খরস্রোতা হলেও যে,শুন্য হবে কাল

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত