স নেট - ২০ ।। বাইশে শ্রাবন ।।(এক)

 

২০

 

।। বাইশে শ্রাবন ।।

দেবপ্রসাদ জানা

..২০২০

(এক)

রবিকবি কাব্যভূমি করিছে স্মরন

কবিগুরু দুরু দুরু বুকের ভিতর

এসেছে দুখের দিন বাইশে শ্রাবন

বিয়োগান্তক বেদনা বড় কষ্টকর

 

মহাকাব্য নয় তবু মহান সে কাব্য

সমুদ্র গড়েছ দিয়ে কবিতার রস

কাব্যগাথা গল্পকথা সব দিলে নব্য

নিন্দুকেরা নিন্দা করে কে করিবে বশ

 

গানে গানে ত্রিভুবন ভরালে গো তুমি

হৃদয়ের চারকোঠা সদা দিলে ভরে

কবিদের মহাগুরু সদা পদে নমি

শ্রাবনের ঝর্নাধারা অঝোরে তা ঝরে

 

ঋতুরানী শ্রাবনির চোখে আসে জল

বাইশে শ্রাবনে সিক্ত মায়ের আঁচল 

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র