স নেট - ৫২ ।। আগমনী ।। (দুই)

 

৫২

।। আগমনী ।।

দেবপ্রসাদ জানা

০৪.৯.২০২০

  

(দুই)

 

এসোগো শরৎশশী, দেবী দশভূজা।

দেশবন্ধু,লেবুতলা,পার্ক যোধপুর।

সোনার মণ্ডপ পাবে,চলে যেও সোজা।

সোনার গহনা পোরে,নেচো ভরপুর ।

 

সহস্র হাতের মুঠো, চকচকে অস্ত্রে ।

অসাধারণ প্যাণ্ডেল,রেখেছে গড়িয়ে।

নিয়নের আলো জ্বেলে,সেজো নব বস্ত্রে।

হোমের আগুন দেবে, সুগন্ধ ভরিয়ে।

 

ফুলে ফলে চারদিন,বড় আয়োজন

তারপাশে অনাহার,রোদন করিছে ।

ভক্তিহীন চকচকে তোমার বরণ -

বড় খুশি চারদিনে,অসুর মারিছে।

 

তারপর একদিন, গঙ্গাবক্ষ বেয়ে

যেইটুকু অবশেষ,সব গেলে নিয়ে।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র