স নেট - ২৩ ।।ভারি বিপদ।।

 

২৩

 

।।ভারি বিপদ।।

দেবপ্রসাদ জানা

৫.৮.২০২০

 

করোনা ও আমফানে আগুন ধরিল

গরিবের ঝুপড়িতে , সবুজ কাননে।

নিত্যদিন হাহাকার ক্রমশ বাড়িল

মৃত্যুকালে যমরাজ। প্রফুল্ল বদনে।

 

সব আশা ভালোবাসা বাতাসে উড়িল,

হায় রে বিধাতা মোর, কহিব কেমনে?

অগ্নির গায়ে লেগেছে আগুন, যতনে

ধানবীজ পঙ্গপাল সকল খাইল!

 

অন্ন নাই ঘর নাই, আছি অনাদরে

অকালে জীবননাশ করিছে ঘরনী,

হাসি নাই কথা নাই বায়ু হীন ঘরে,

নাই প্রেম ভালোবাসা,সোহাগের বানী

রূদ্ধ দ্বার মুক্ত করো বলোনা প্রভুরে

জীবনের সব বাধা কাটাবেন তিনি।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র