স নেট - ৩৭ ।।তার রূপ।।

 

৩৭

 

।।তার রূপ।

দেবপ্রসাদ জানা

২০..২০২০

তোমার ছায়া মনের গভীরে মায়াবী

ভোরের স্নিগ্ধে দখিণা হিমেল হাওয়া

বনানী হরিণী সিক্ত  চোখ মেধাবী

ছাদনা তলায় মন দেওয়া নেওয়া 

 

সমুদ্র গভীর ইচ্ছে গুলি এলোমেলো

প্রত্যাশিত নীরবতা ভারি মিষ্টি ডাক

ইশারায় ইশারায় প্রথম ডাক গুলো

মায়াবী রাতের স্বপ্ন গুলো দেয় হাঁক

 

প্রেমে ফেলে দেয় সেই সাদা কালো ছবি

তোমার গহীন কালো দুটি  মিষ্টি আঁখি

যেন আবেগী ভোরের সিক্ত স্নিগ্ধ রবি

প্রথম মিলন সুখ বুকে ভরে রাখি 

 

প্রথম আবেশ ভরে আছে গো তোমার

আবেগে আদরে ভরে খাতা কবিতার

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত