স নেট - ৬২ ।।প্রথম শিক্ষক।।

 

৬২

।।প্রথম শিক্ষক।

দেব প্রসাদ জানা

..২০২০

 

ভালো করে তখনতো,কথাও শিখিনি

মুখে শুধু মা বাবাই। মা কয় বিতান -

"তোমার কান কোনটা"? যখন বুঝিনি,

হাত ধরে কানে দিয়ে বলে এটা কান

 

হলুদ-রঙের বাঘ,লাল নীল আলো

দেশের প্রধান আর বিশ্বের প্রকৃতি

কল্পনা-কৈলাসে শিক্ষা।ঐ মা- শেখালো

সেইতো প্রথম শিক্ষা। মনের জাগৃতি

 

সেইদিন আর আজ,প্রতিক্ষনে মাকে

শেখাতে দেখেছি,"গাড়ি দেখে চালাবিরে"

খাবার সময় কথা,ঢুকে যাবে নাকে

জীবনে প্রথম শব্দ মা দিয়েছে মোরে

 

আজকের দিনে তাকে করিনু পরশ

শিক্ষক দিবসও যে,মায়ের দিবস

Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল