স নেট -৬ ।। অনলে ।।

 

 ৬

 

।। অনলে।।

দেবপ্রসাদ জানা

১৯.৭.২০২০

যোগমায়া করো দয়া,দয়াতেই গতি,

বিবেক কাহার আছে?তোমারই সবই। 

মননে আঁধার তবু, প্রকৃতিই প্রীতি,

গভীরতা আছে মাগো ভাবনায় কবি।

 

কার সাধ্য তুমি বিনা, মনুষ্য স্বভাব,

কল্পনায় জাল বোনে, ধরে থাকে হাল।

নিজ কাজ ভাবনাতে,অমৃত প্রভাব,

অনাবৃত হোক মন, উদাসী সকাল।

 

প্রণয়ে জড়িয়ে থাকুক শুখের পাখি,

প্রয়োজনে ক্রমে ক্রমে,বৃদ্ধি হোক জাতি।

মানুষের মতিগতি ক্ষতি আনে ডাকি,

অধিপতি বৃহস্পতি, অনলে আহুতি।

 

বিগলিত ভালোবাসা,অমৃত সুকথা

মন্ত্র পড়া বধু কি? কহিবেন অযথা।

 

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র