স নেট - ৩১ ।।শেষবেলা।।

 

৩১

।।শেষবেলা।।

দেবপ্রসাদ জানা

১২.৮.২০২০

 

সন্ধ্যা প্রদীপের তেল ফুরিয়ে আসছে

হ্যাঁ মৃত্যুর কথা বলে ভয় দেখানোর

প্রয়াস করছে গুরু। দোসর ভাবছে

মন, মরণ আসুক মন ভোলানোর।

 

সেকি মৃত্যু হবে বন্ধু ! ভাবা যায় নাকি?

ভাবতে তো হবে দাদা, ঐ নাছোড়বান্দা

অবাধ্য বার্ধক্য এল,কিবা আছে বাকি?

অল্পতেই ঠান্ডা লাগা, বুকে বায়ুমন্দা

 

তবু প্রাণ নিত্যধারা, চন্দ্র সূর্য তারা,

বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র গঞ্জনা ॥

তরঙ্গ মিলিয়ে যায়, হয় দিশাহারা ,

নাই ক্ষয়, নাই শেষ, আত্মার মন্ত্রনা

 

আছে মৃত্যু জীবনের বিরহ দহন

অনন্ত শান্তি আনন্দ,তাইতো মরণ॥

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র