স নেট - ৪৩ ।। নিরাশা।। (এক)

 

৪৩ 

।। নিরাশা।

দেবপ্রসাদ জানা

২৪..২০২০

(এক)

 

শহীদ তুমি নিরাশ হয়ে বেদনায়

চলে গেলে ছুটি নিয়ে,অনন্তের দিকে

ঘরেতে তোমার প্রিয়া,নীল জোছনায়

নিঃশব্দে তাকিয়ে আছে আকাশের দিকে 

 

আর মা!সেতো হতাশ।ছেলে তার কই?

আসেনি তো সে ছুটির দরখাস্ত নিয়ে

কত পরিপাটি রান্নাছেলে আসে ওই

অন্ধকারে ছায়া পড়ে,ধরলো জড়িয়ে

 

বহুদিন না দেখার,ব্যথা জমে আছে,

হৃদয়ে ব্যথারা ডাকে,প্রচ্ছন্ন আড়ালে

মায়ের মনে কু-ডাকে,পেঁচা ডাকে গাছে

আতঙ্কে কেঁপে উঠবে,সে তোমাকে পেলে।

 

বিষন্নতায় পাগল কোন বেড়া জালে,

নিজ হাতে মৃত্যু আসে,হৃদয় পোড়ালে

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত