স নেট - ৮২ ।।জাতির প্রত্যাশা।।

 

৮২

 

।।জাতির প্রত্যাশা।

দেবপ্রসাদ জানা

২৬..২০২০

আদর্শবাদী শিক্ষক,আলোকিত করে,

সমাজ  মানুষকে। জীবনের ধারা-

বিদ্যাসাগরের মতো। শত বর্ষ ধরে-

উন্নয়নের ধারক ছিল শিক্ষকেরা

 

নৈতিকতা মূল্যবোধ,আর তার শিক্ষা

যদি ঠিক মতো কাজ করে,সততায়-

তবে একটা মানুষ,করবে না ভিক্ষা

সমাজ তবে নিজের প্রাপ্য বুঝে পায়,

 

এই প্রত্যাশা মানব জাতি করে আজ

লোভ লালসার ফাঁদে,আর্থিক চাহিদা

স্বার্থের খেলায় যদি না পড়ে,সমাজ

গড়ার কাজে প্রস্তুত থাকত সর্বদা

 

সুশিক্ষায় শিক্ষা নিতে পারত শিশুরা

ঘরে ঘরে জন্ম নিত,বিদ্যাসাগরেরা

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত