স নেট - ২৪ ।। পঞ্চপাণ্ডব।। (এক )

 ২৪

 

।। পঞ্চপাণ্ডব।

দেবপ্রসাদ জানা

 

ধর্মরাজ যুধিষ্ঠির এতই ব্যকুল

বাজি রেখে গৃহবধু পড়েছিল ফাঁদে

ষড়যন্ত্রকারী কূট শকুনি মাতুল?

বীর পঞ্চস্বামী যার,তবু কেন কাঁদে?

 

পোষাকহীন পাঞ্চালী লজ্জায় ক্রন্দনে

কৃষ্ণ কৃষ্ণ ডাকে কেন বীর স্বামী যার

নিজেকে বাঁচাতে তিনি কিসের বন্ধনে

সখা কৃষ্ণ সখা কৃষ্ণ ডাকে বারবার

 

মুখোশ পরা পাণ্ডব ধর্ম জ্ঞানী নর

সমাজের উচ্চপদে অধিষ্ঠিত যারা

আসল চেহারাখানা খোলো পর পর

জেনে গেছি সব গল্প নপুংসক তোরা

 

সমাজের কতখানি মানি-গুণীজন।

                                       জুয়ার কারনে তোরা স্ত্রী রাখিস পন?

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র