স নেট - ৬৬ ।।অভিসন্ধি।।

 

৬৬

।।অভিসন্ধি।

দেবপ্রসাদ জানা

 

তোমায় ভিজিয়ে দিয়ে বৃষ্টি হেসে কয়

বিকেলে পড়ন্ত রোদে,লাগে বেশ ভালো

খুশি হতো অকারণে তাও মিথ্যে নয়

বরষার হাসি নাকি প্রান কেড়ে নিলো

 

সেদিনও বেরোতে তুমি হাতে ছাতা নিয়ে

হয়তো কোন ছলনা,ভুল করে দিলো

গুটি গুটি পায়ে পায়ে এসো পাস দিয়ে

কাদায় ভরা রাস্তায় তার প্রান গেলো

 

সত্যি করে বলো কবি কি তোমার সন্ধি

ভেজা দেহে তুমি খোঁজ করো কিটা?

কবিতার মধুরস পাবে কি সুগন্ধি

আমার প্রিয়ার গায়ে কলঙ্কের ছেটা?

 

মেঘের আড়াল থেকে বাঁকা চাঁদ বলে-

"দেখো কবি জোছনারা আমার কবলে"

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত