স নেট - ৯৩ ।।তার রূপে মুগ্ধ আমি ।।

 

 

৯৩

।।তার রূপে মুগ্ধ আমি ।।

দেবপ্রসাদ জানা

 

আনমনে একা একা বহু পথ চলি।

দেখিনু তরুণী কন্যা,ভিক্ষা করে সেথা

হাসিমাখা মুখখানি, মরাল মরালী।

ক্ষুদ্ধার জ্বালায় যেন,কহিছে না কথা।

 

সর্পিনীর মত কেশ, দুলিতেছে পিঠে।

চঞ্চলা উতলা বায়ু,খেলে তার সাথে।

খোলা চুল জট লেগে,উড়িতেছে বটে।

ফুরফুরে নীলশাড়ী,শত ছিন্ন তাতে।

 

কৃষ্ণমৃগ নীল আঁখি, চাউনি চপল,

ইশারায় তীর ছোঁড়ে, হৃদয় গহ্বরে।

হায় তার কেশরাশি,করিল চঞ্চল।

মৃদু মৃদু হাসি দিয়া,মন যেন কাড়ে।

 

পথ মাঝে দাঁড়াইয়া,দেখি কিছুক্ষন।

রূপে তার মুগ্ধ আমি,মনে আলোড়ন।

 

 

 

 

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র