Posts

Showing posts from July, 2026

আবর্জনা

আবর্জনা  দেবপ্রসাদ জানা নর্দমার ধারে মুখ থুবড়ে পড়ে আছে  অচল জীর্ণ নিঃসাড় সবুজ তৃণ তার ওপরে জোড়াফুল। আত্মনিহত মৃতদেহ পৃথিবীর বাতাসে আর স্থান নেই। গন্ধকের বাষ্পে ভরে গেছে নীল সাদা বাক্সটা  উদ্ধত অহংকারে  পনের বছর ধরে শত ছিদ্র বায়ুমণ্ডলের ফাঁক দিয়ে  হারিয়ে গেছে মা মাটি মানুষ। পোড়ামাটির এই দেশে একটা ঘাস অবধি জন্মায়নি। ক্ষুদে উদ্ভিদ তৃণ ঘাসের মূল যে এত গভীরে, সময় কিছুতেই কাউকেই বড্ড বেশি মাথায় তোলে না। চোর চোর বললেও কিছু এসে যায় না ক্ষমতার অহংকার স্বচক্ষে দেখা  অঙ্গ-প্রত্যঙ্গ যেখানে পচে গোলে গেছে  নাভিশ্বাস উঠেছে, অম্বল হারিয়ে গেছে নদীর উজান  তবু আক্রোশ, রুক্ষতা অন্যটি নারী, তার চোখেমুখে অটুট স্বর্ণলতা