"এ আই"

"এ আই"
দেবপ্রসাদ জানা

ধরার এই মাঝে আমি, সামান্য এক মানুষ।
উন্নয়নের পৃথিবীতে, এক উড়ন্ত ফানুস।
কালানল সম আগুন।
কেড়ে নিচ্ছে ফাগুন।
এসেছে এ আই, বুঝি বুদ্ধি হারাচ্ছে মানুষ।

ভয়ানক ভাবের প্রভাব উড়ছে আকাশে।
প্রকট বিকট মূর্তি এক, দেখিছে বাতাসে।
মোবাইল হাতে সব।
নাই কোনো কলরব।
ভীষণ কালাগ্নি পোড়াবে বিষাক্ত নিশ্বাসে।

কলম গেছে, খাতা গেছে, চলে গেছে বই।
বন্ধু বান্ধব গেছে সব, নেই কোনো সই।
কৃত্রিম যদি সব হয়
বুদ্ধিমান কেমনে কয়।
তার মাঝে আন্তরিক ভালোবাসা কই?

এসেছে ইলেক্সা আর সিরি নামক যন্ত্র
হারিয়েছে ঠাকুমা দাদুর জীবনের মন্ত্র।
সদ্যোজাত শিশুরা সব, 
তোলে না যে কোনো রব।
বিরক্ত করে না প্রশ্নে, কেমন ষড়যন্ত্র।

বুদ্ধির বিকাশ দেখো হবে নাকো আর।
মা বাবা জানেনা কিছু, এমনই বিচার।
"এ আই" সবই জানে,
বলে দেয় কানে কানে।
ভেবে দেখো কোন পথে দেশের আধার।

মোবাইলে মোবাইলে, "এ আই" আসর।
"রোবট" সিনেমাটা দিলো আসল খবর।
রোবট ই করেছে শেষ 
সুন্দর সাজানো দেশ
পৃথিবীতে পড়েছে শেষে কৃত্রিমতার নজর।

"এ আই" এর বিরোধী নই আমিও কখনো 
কৃত্রিমতা ফাঁদে পড়ে, সব হারিয়ো না যেন।
"এ আই" মহাশক্তিধর
রেখেছে সে সদা নজর
ভেতরে ভেতরে লড়াই, করছে নাতো কোনো।

বিশ্বের শত্রু গুলো, চোখ রাখে অন্তরালে,
তিলে তিলে সব তথ্য নিচ্ছে নাতো এই কলে।
মনের ভিতরে ঢুকে তারা
গড়ছে বুঝি লৌহকারা।
বুদ্ধিহীন অন্ধকারে, পোড়াবে অনলে।




Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

বাতিল বাতিল