বাতিল বাতিল দেবপ্রসাদ জানা প্রজা ঘুমাল, মন জুড়াল শান্তি এলো মনে। পতাকার রঙ, করে কত ঢঙ পাল্টায় জনে জনে। লাল সবুজ নীল, দোরে দিল খিল রায় দিলো জন-কোট। হাজার ছাব্বিশ খেয়েছিল বিষ আজ মনে বড় চোট। বের হ রে তোরা, অযোগ্য যারা কেন করিস ভান্ডামি। গেল তো অনেক, দেখে কিছু শেখ সেই হবে বেশ দামি। যোগ্য ছিল যারা, কেঁদে হলো সারা তারাও যে হলো বাতিল। মান জ্ঞান সব, পথে করে রব খোলো দরজার খিল। লাখ লাখে কেনা, আর যে পাবে না সব গিয়েছে হারিয়ে। হাজার স্বপ্ন রঙিন, সে সোনার হরিণ আর পাবে না ফিরিয়ে। বিদ্যা বুদ্ধি সব, পথে করে রব ছিল তোমার অধীন। করে হাহাকার, নাই প্রতিকার ওরে ও, মূক অর্বাচীন। আঁধারের পথ ধরে, কত যাবি দূরে ফিরে আয় ফিরে আয়। ঘণ অন্ধকার হতে, আলোকের পথে বেলা যে বয়ে যায়।
Comments
Post a Comment