কলহ

কলহ
দেবপ্রসাদ জানা

দেখো সেই পরিবার, 
কলহ করিছে বিস্তার।
কুণ্ঠিত কলম তবু, কভু নাহি ডরে!

কুঁজোর ও কি ইচ্ছা হয়, 
চিত্ হওয়ার কথা কয়।
কি বিপদ-কহ বন্ধু, বিত্ত বড় করে।

কি জানি-অশ্রু-জলে, 
পুড়ে মন রোষানলে,
হিত না হইবে বন্ধু সমক বিবাদে 

ভ্রাতার স্বরূপ!-বলে 
কহি সদা নানা ছলে
তাই তুমি নানা ছলে কহ প্রমাদে।

"নারী কিবা পাপ!”
গৃহী হয়ে পরিতাপ,
ওরে মূঢ়! ভাবো বুঝি নাই কোনো উপায়। 

অহংকারের শেষ আছে।
কালোর পরে আলো নাচে।
খেদ ছাড়, যত্ন করো আপন-শিক্ষায়।

Comments