বাবুমশাই



বাবুমশাই, 
দেবপ্রসাদ

বাবুমশাই
বাবুদের সবুজ সভায় যার।
সবে করে জয়জয়াকার।
উথলে ওঠে সাগর, মরু, পাহাড়, সমতল। 
পথের ধারে তোমার ভারে তৃণটি চঞ্চল, 
হঠাৎ যখন প্রাচীন গ্রামে, 
নিঃশব্দে তোমার  নামে।
বাবুমশাই-
হালকা চটির পদতলে বে-বাক সম্বল।
মনিষ্যি নয় মহামানব।
মৃত্যুর আগে হয়েছি শব।
মানুষ থেকে মোরা অনেক দূর, 
আমরা 'মুনিস' ইতর ইঁদুর।
বাবুমশাই-
জন্ম হ'ল 'বন্ধা' ভগবানের চরণে 
ছাগলছানার মত চরি ঘাসের-ডগা চেখে চেখে।
গ্রাম-নগরীর রোশনাই উৎসব দেখে দেখে।
মোণ্ডা মেঠাই, মাংস লুচি, 
সরু চালের ভাত অরুচি।
এসব দূর ভাবাও অপরাধ।
বাবুমশাই-
জোতদার জমিদারের ভোগে 
জমিন বাড়ি ইমারৎ রোগে।
আমরা শুধু মুনিস 
বাঁশবাগানে খড়ো ঘরের ভাঙা চালের নীচে, 
পরনে সেই নেংটি, সার্কিতে ক্ষুদ খাই বেছে।

Comments