ঝড়

ঝড়
দেবপ্রসাদ জানা

ঝড় উঠেছে একটা 
কাল বৈশাখীর -
এলো মেলো বাতাসের উৎপাত 
উড়িয়ে নিচ্ছে খড়কুটো এলোমেলো বাতাসে। 
বিদ্যুৎ চমকাচ্ছে বাজ পড়ছে বারবার।
সবুজ সবুজ বৃক্ষেরা উপড়ে পড়ছে এবার।
আর কতদিন মাথা উঁচু করে থাকবে?
আকাঙ্ক্ষার শেষ চূড়ায় বসে কত হাসি হাসবে?
ঝড়ের শেষে রাত হবে-
রাতের শেষে যখন লাল হবে সূর্য,
তখন অন্ধকার জরাজীর্ণ ঘরে আলো এসে পড়বে। 
লাল লাল রক্তের বিনিময়ে স্বপ্ন ছোবলাবে মাটি।
প্রতিটা ঘরে ঘরে জ্বলবে লাল লণ্ঠন।
দূরে অনড় পাহাড় চমকে ওঠবে, 
সমস্ত পৃথিবী ধুয়ে বৃষ্টি নামবে অঝোর বর্ষণে।
তৃষ্ণার্ত মানুষ জতুগৃহ থেকে বেরুবার পথ খুঁজে পাবে। মেঘে ঝড়ে নিঃশ্বাসে স্পন্দনে, 
প্রানের দর্পণে কাল রাত্রি কেটে যাবে।
শ্বাপদ অন্ধকার কেটে যাবে।
পোড়া ধ্বস্ত ঘরের আঙিনায় মুখ করে উঠবে 
রক্তিম সূর্য, আর দেরি নেই।
অপেক্ষা করো আর কিছুদিন, 
ঝড় উঠেছে, সেই ঝড় মহাপ্রলয়ের। 

Comments