স নেট -৭ ।। নিয়ম কানুন ।।

 

৭

।। নিয়ম - কানুন।।

দেবপ্রসাদ জানা

২৩.৭.২০২০

হে নব, দানব কুল তব আচরন

না বুঝে, অবোধ মোরা অবহেলা করি,

দোষ-গুন-লাভ ক্ষতি, বুঝিতে না পারি

হেথাহোথা, প্রতিবার করিনু গমন ।

 

কাটাইনু বহু দিন সুখে সারাক্ষন

অনিদ্রায়,নিরাহার সহিতে না পারি

মজিনু বিফল কাজে অবরেণ্যে বরি

করেছি বচসা ভুলি নিয়ম-কানুন!

 

স্বপ্নে মোরে কুলগুরু কয়ে দিলা পরে-

ওরে বাছা, আহাম্মক  তুই বড় পাজি,

যা ফিরে অজ্ঞান তুই, যা রে ফিরে ঘরে!”

ওরে মূর্খ ঞ্জান তোর আছে তোর দ্বারে

এ মরন দশা তবে কেন তোর আজি?

না হলে করোনা তোর স্কন্ধের ওপরে।।

 

======

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র