স নেট -৫ ।। বজ্রা ঘাতে ।।

      ৫

      ।।বজ্রাঘাতে।।
    দেবপ্রসাদ জানা

 

        ২০.৭.২০২০

 

গোপনে বাতাস কাঁদে এই চরাচরে
দাবানল জ্বলে নেভে দগ্ধ আমাজন।
কুয়াশা চাদর ঢাকা আঁখি জলে ভরে
অদ্ভুত আঁধার এক করে আলিঙ্গন।

 

অদৃশ্য ভাইরাস ঐ, ধরে আছে থালা
তুলে নেয় টপাটপ কি অবলীলায়
এ যেন ঝরা ফুল তোলে সকাল বেলা !
সাথীহারা পাখি সব ডানা ঝাপটায়।

 

কমাস কেটে গেল উত্তর নাহি আসে।
আমাদের ঘরে নাই আর রোশনাই
শুনেছি ওষুধ, আসবে পরের মাসে
রাশিয়া বলেছে এবার, হবে কি তাই?


এর থেকে ভালো ছিল বজ্রাঘাত হতো
বজ্রাঘাতে সব কটা একেবারে যেতো।  
***

***

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র