স নেট - ৪৯ ।। গোধূলি ।।

 

৪৯

 

।। গোধূলি 

দেবপ্রসাদ জানা

২৮..২০২০

 

ঘনিয়ে আসে গোধূলি,দিনের আনন্দে

পৃথিবীর মুখ দেখো,লজ্জায় রক্তিম

খেয়ালী চাঁদের বুকে,রাত নাচে ছন্দে

সোনালী রোদের ছায়া দিবসে অন্তিম

 

আজ যেন বঙ্গভুমি,সেজেছে বর্ষায়

দেবালয়ে শঙ্খধ্বনি,উঠিল বাজিয়া

দীপখানি হাতে লয়ে,কুলবধু যায়

আরাধ্য দেবতা তার,রহিছে বসিয়া

 

নিঝুম রাতের আজ করিল আহ্বান

আধোরাতে নিশাচরী ঘোরে চারদিক

গোধুলির পায়ে বাজে নুপুরের তান

গভীর আঁধারে খোঁজে রতন মানিক

 

বঙ্গবধু গোধুলির,হাতে সন্ধ্যাদীপ

সাঁঝের সূরয তার কপালের টিপ

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত