স নেট - ২৫ ।। পঞ্চপাণ্ডব।।( দুই )

 

২৫

।। পঞ্চপাণ্ডব।।

দেবপ্রসাদ জানা

 

( দুই )

 

প্রমাণ করব আমি,সব হাতেনাতে।

বিবাহ নারীহরণ, তোমাদের নীতি

একে একে সব পাপ ঘাত প্রতিঘাতে

একে একে ফাঁস হবে, কত নারী প্রীতি

 

অনেক দেখেছি ধর্ম, হবে বিস্ফোরণ

দ্রৌপদীর পঞ্চস্বামী কুন্তির তবে কি

প্রথমে কর্ণ জারজ, পরে পাঁচ জন

তবু কখনো তোমরা লজ্জায় পড় কি?

 

তবুও তোমরা সতী,জগতের মাঝে

একেবারে গঙ্গাজল,শত আবর্জনা

কেন গো অসতী তবে ঐ নারী সমাজে

কেন তা একটু ভুলে, সমাজ মানে না

 

ফাঁস হয়ে গেছে সব কূট ষড়যন্ত্র

ব্যর্থ হয়েছে কুন্তির তান্ত্রিকের মন্ত্র।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র