স নেট - ৮৬ ।।মেঘবালিকা।।

 

৮৬

।।মেঘবালিকা।।

দেবপ্রসাদ জানা

 

কেন মেঘ নানা রূপে,ওড়ো তার গায়

নীল আকাশে শরৎ,ডাকে প্রতিবার।

হেথায় বাতাস, মুক্ত কণ্ঠে গান গায়।

নানা রঙ নানা পাখি,বুঝেছ এবার?

 

বেশ তা না হয় হলো,কিন্তু শরতের -

মেঘবালিকা শিশুই তুমি,বুঝলে না?

আকাশের সাথে প্রেম,বড় বিপদের।

শোনো মেঘ,আমাদের মিথ্যে বলবে না।

 

তোমার কথা বলছি,শোনো একবার-

আকাশের সাথে প্রেম!মোটে ছিলো না

বন্ধু বটে,ভালো বন্ধু,বলেছে সেবার

তবে প্রেমটেম?না না সেটা ছিলো না।

 

তবে শরতের মাসে? এত সেজেগুজে -

কেন আসো প্রতিবার,সকলেই বোঝে।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র