স নেট - ২৮ ।। চিত্রলেখা ।।

 

২৮

 

।। চিত্রলেখা ।।

দেবপ্রসাদ জানা

 

 

এইতো সেদিন তুমি  বলেছিলে হাসি

বিনয়ে মৃদু ভাষায় ভাবে ভালোবেসে

তবে কি শুধু ভণ্ডামি ওগো সর্বনাশী

মনে ছিল কত আশা স্বপ্নময় দেশে 

 

নব সংগীতের সুর তুমি চিত্রলেখা

মরীচিকা তুমি এই আছো এই নেই

সবই হয়েছে সারা শুধু যে অদেখা

রয়ে গেছে চিত্রলেখাশুধু তোমাকেই

 

শবের মিছিল আসে শেষ দেয়ানেয়া

সেদিন তুমি তোমার দরজায় থেকো

কত স্মৃতি বয়ে যাবে  ভরে শেষ খেয়া

নীরবে অশ্রু ঝরিবে শুধু মনে রেখো

 

দোলা যেন দেয় মনে পাগল হাওয়া

অশ্রুভেজা তব আঁখি  মোর পাওয়া।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র