স নেট - ১১ ।। রাখি বন্ধন।।

 

১১

।। রাখি বন্ধন।

দেবপ্রসাদ জানা

..২০২০

 

কই পেলে নাতো হাত রাখি বন্ধনের

সব হাতে রক্ত মাখা,লাল লাল রক্ত

কোথায় পরাবে রাখি,বোঝা বড় শক্ত

হলুদ সবুজ সুতোফোঁটা চন্দনের

 

বিধাতার হাতে গড়া সুধা অমৃতের

বন্ধন অটুট হোক হৃদকম্প মুক্ত

পাপে তাপে ভরা হাত কালিমায় যুক্ত

কবি গুরু ডাক দিছে বঙ্গ বন্ধনের

 

স্মৃতি বিজড়িত দিন,মনে সারাক্ষণ

ইতিহাস ডাক দেয় সততার পথ

পথে পথে নিরজনে না হয় ধর্ষন

সত্যের রাস্তায় চলে বিজয়ের রথ

পরামর্শ দিল যিনি সেই গুনীজন

সব ঠিক হয়ে যাবে  বলে মনোরথ 

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত