স নেট - ৮৫ ।।শেষ সেইদিন।।

 

৮৫

 

।।শেষ সেইদিন।।

দেবপ্রসাদ জানা

২৭.৯.২০২০

 

শেষদিন ক্রমে ক্রমে,এগিয়ে আসছে।

সেদিন দেখতে হবে ,ঐ খাটের পাশে-

দাঁড়িয়ে বলবে চলো। নিয়তি ডাকছে।

হাতে পায়ে নেই জোর,চোখ বুজে আসে।

 

যত রত্ন যত ধন, করেছি সঞ্চয়।

যত ধর্ম যত পূণ্য,ছিল মোর বসে।

তারা সব অবসর,নিলো বোধ হয়।

যমদূত এসে গেছে,যাব পরবাসে?

 

যত ধন,যত রত্ন,জমি বাড়ি যত।

সঙ্গে কিছু যাবে নাতো,সব রবে পড়ে।

এ পকেট ও পকেট হাতাহাতি হতো-

ক্ষণকাল চুপ থাকি,যম এলো ঘরে।

 

সাঙ্গ হবে আনাগোনা,সাঙ্গ হবে পালা,

সকলেই ছেড়ে যাবে, সেই শেষ বেলা।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র