সনেট-৩ ।। জোনাকির প্রেম ।।

।।জোনাকির প্রেম।

দেবপ্রসাদ জানা

২১//২০২০

 

জোছনার ঠোঁটে চুমু,দিয়ে  জোনাকি

আলো জ্বেলে উড়ে যায় মশারির পানে

প্রিয়া সনে বিছানায় ,  নীল আলিঙ্গনে

আলো জ্বেলে আমাদের,দেখিল তাই কি

জোনাকির মাথা ঘোরেআতশ চরকি

রোজ রাতে প্রিয়া তার থাকে কোন লগ্নে

প্রিয়া কবে কাছে ছিল পড়ে নাতো মনে

নীলালো চমকে  তার  হইবে  লাভ কি

 

আলোপোকা দুখে কাঁদে অদ্ভুত আঁধারে

জানিবে কেমনে প্রিয়াকরিল আদর

এইটুকু সুখ তাকে দেবে   প্রিয়া কি

দেখেছিল রাতভর জোনাকি আহা রে

বোঝাবে কেমনে তাকে প্রিয়া নেই সনে

কেন যে জোনাকি মোরেদেখে রাতভর।

 

***


Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল