স নেট - ৭৯ ।।মাটির দেবতা।।

 

৭৯

।।মাটির দেবতা।।

দেবপ্রসাদ জানা

২২.৯.২০২০

ঈশ্বরকে যারা শুধু অবিশ্বাস করে

জীবনের বোঝা মনে করে অনায়াসে

কায়াহীন শক্তিপূঞ্জ তাহাদের ঘরে

সকাল বিকাল ঘোরে তার চারপাশে।

 

হত দরিদ্র মানুষ তাকে ভাবনায়

ঈশ্বর করিছে প্রায়। মাটির দেবতা-

তাদের কাছেই প্রায় কৈফিয়ত চায়।

কহ মানব জাতির শ্রেষ্ঠ হর্তা কর্তা।

 

মহাকাল অগ্নিকন্যা রূপ কে দিয়েছো?

তোমরা গড়েছো নিজে,করেছ প্রয়াস।

মাটির পুতুলে দিতে জীবন, ভুলেছো?

আবারও শুরু হবে প্রলয় উল্লাস।

 

বামাক্ষেপা রামকৃষ্ণ শক্তির পূজারী।

মহাপূরুষেরা সব,জীবন দিশারী।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র