স নেট -১৪ ।। সৈনিক।।

 

১৪

 

।। সৈনিক।।

দেবপ্রসাদ জানা

২৮.৭.২০২০

 

মৃত্যুর মুখে দাঁড়িয়ে তোমরা হাসছো

তোমাদের আত্মত্যাগ ইতিহাস হবে

তখনো কিছু বিফলে যাবে না ভাবছো

রক্তাক্ষরে স্বর্ণাক্ষরে ইতিহাস কবে।

 

তোমরা যারা সৈনিক, কাঁটাতারে ঢাকা

বডারের পাহারায়, দিন রাত করো

ভারত রক্ষার তরে, জাতীয় পতাকা

তোমার শেষ যাত্রাতেই চাদর করো?

 

প্রতিকুলে তোমাদের এই অবদান

যুগে যুগে স্মৃতি হয়ে সকলের মনে

মানুষের পাশে থেকে এই বলিদান

ভুলবো না কোনদিন সদা রবে প্রানে।

 

নিজ পরিজন ছাড়ি পর্বত শিখরে

পাহারায় বন্ধুকের নিশানার পরে।

 

Comments

Popular posts from this blog

দাসত্ব

দীনবন্ধু মিত্র

রবীন্দ্রনাথ