সনেট।। মহামায়া।।-৯৯

 ।।মহামায়া।।

দেবপ্রসাদ জানা

  ৯.১০.২০২০


ওরে তোরা দূর্গা কালি,লক্ষ্মী সরস্বতী 

বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ,তোদের কিসের -

এতো ভয়? জেগে ওঠ,ওরে অরুন্ধুতী।

হাতের সামনে মাথা, নর পিশাচের।


ওরা দূর্গা কালি লক্ষ্মী,সব করে পূজো 

নারীশক্তি মহাশক্তি, সব জানে ওরা-

দেবীবরণ করছে, অত্যাচারে আজো।

জাগো নারী এইবার,মুক্ত করো ধরা।


যারা বে-আব্রু করছে,অ্যাসিড ঢেলেছে,

ক্ষমা করো না ওদের,যারা জিভ কেটে -

বোবা করে দিতে পারে,তারা কি ভাবছে

পার পেয়ে যাবে তারা?বিধাতার কোর্টে।


ফুটন্ত তেলের মধ্যে,ফেলে ভাজা হবে।

সেইদিন বিধাতার ঘরে,তুমি রবে।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত