স নেট - ৫৪ ।। পারাবত প্রিয়া।।

 

৫৪

 

।। পারাবত প্রিয়া।।

দেবপ্রসাদ জানা

২.৯.২০২০

 

বড়ই নিষ্ঠুর তুমি,ভাবি তাই মনে,

যতক্ষন সহ্য হয়,ততক্ষন দেখি ।

কহিল সমাজ মোরে,কেন থাকি সনে?

শত্রু মিত্র সব ছেড়ে,তাহারেই রাখি।

 

ভাবিলে হৃদয় মোর,জ্বলে উঠে রাগে

তুমি মোর ভালোবাসা,ভেবে কষ্ট হয়।

মনের ভেতর আজ, অনুযোগ জাগে,

কেন যে আমায় শুধু, কটূ কথা কয়।

 

কি কাজ করিব আমি,এই মনবলে?

জানি আমি ছলাকলা নারীর ভূষণ।

তবু কেন মনে হয়’ মন্ত্র পড়া হলে-

সব বাধা কেটে হয়,সুগন্ধি ভবন।

 

এক এক্কে একে হয়,প্রেম ভালোবাসা।

অধিক পুরুষ মানে কাজ সর্বনাশা।

 

======

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র