স নেট - ৪১ ।। ভালোবাসা।।

 

৪১

 

।। ভালোবাসা।

দেবপ্রসাদ জানা

২২..২০২০

 

তোর ঘরের রঙিন দেওয়ালে ছবি,

হতে চাই স্বর্ণলতাশুভ্রমালা গলে

প্রিয়তমা,অনুপমা,ভালোবাসি দেবী

অনুপম ভালোবাসা ছিল সর্বকালে

 

বুঝলি না তবু মোরে,একবার শোন

ভালোবাসায় বিশ্বাসে মন হাঁসফাস

যত কথা যত প্রেম ছিল যে জীবন,

না পাওয়ার বেদনা,কেন ভুলে যাস

 

সুখে মন লাগে নারে,কষ্ট তাই চাই

আকাঙ্ক্ষার আগুন জ্বালা -মনটা,

সারাদিন মন খোঁজে যেন তোরে পাই

হতাসায় ভরা মনখোঁজে সে-দিনটা

 

ভালোবাসার আশ্বাসে হয় যদি স্বস্তি

ভালোবাসার মাধুর্য বিশ্বাসের ভিত্তি

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত