স নেট - ৩৩ ।।প্রেম ও প্রকৃতি।।

 

৩৩

।।প্রেম  প্রকৃতি।

দেবপ্রসাদ জানা

চোখেতে প্রেমের নেশা কন্ঠে গীতমালা

হৃদয়ে আগুন প্রভা প্রেমেতে আকুল

গজমতি কাদম্বরী চলে সন্ধ্যা বেলা

গুনগুন গান গায়  নাগরী বাউল

 

ভালোবেসে গোধুলীর লাভ হলো কই

সূর্য তারে ছেড়ে যায় হাসি ভরা মুখ

মেঘ তারে চুমু দেয় দেখে রাত্রি সই

বাদলের আলিঙ্গনে গোধুলির দুখ

 

অন্ধ রাত্রি অন্ধকারে পরকীয়া করে

নির্লজ্জ বাদলধারা নয়নের মনি

ভালোবেসে বেদনায় ঝর ঝর ঝরে

মুখচোরা চন্দ্রকলা বড় অভিমানী

 

নীরবে নির্জন পথে মাথা কুটে মরে

বেবাফা আঁধার কেন অন্য হাত ধরে

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র