স নেট - ৮৯ ।।ফেসবুক প্রেম।।

 

৮৯

।।ফেসবুক প্রেম।

দেবপ্রসাদ জানা

৩০..২০২০

 

এক নীলাকাশ কালো মেঘবৃষ্টি নিয়ে

আসছে। তুমি অস্থিরদারুণ গরমে-

নাকি শীততাপ ঘরে,ফেসবুক পেয়ে

ব্যস্ত হয়ে আছো আজ,বা ইন্সটাগ্রামে

 

তোমার ব্যস্ততা কার জন্য বলো দেখি?

ফেসবুকে,যাকে তুমি,খুঁজে যাও রোজ,

দেখো তার কতজন,আরো আছে সাথি

সে হয়তো রোজ,অন্য কারো নিচ্ছে খোঁজ

 

যার কথা তুমি,বেশি ভাবো অকারণে-

ওই ঘন মেঘে দেখো,খুঁজে পাবে তারে

পাবে,এক বুক শান্তি। সে কবিতা গানে

একরাশ ভালোবাসা,ভরে দিতে পারে

 

কোন ভালোবাসা চাও,কখন জানবে?

ওরা সব মরীচিকাআঘাত হানবে

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত