স নেট - ৬৪ ।।মায়ের দান।।

 

৬৪

 

।।মায়ের দান।।

দেবপ্রসাদ জানা

৮.৯.২০২০

 

মনে করতো ইসিকা,মায়ের বেদনা।

প্রসব ব্যথার কথা,কেন কষ্ট দাও?

নয়মাস দশদিন,সেকথা ভুলো না।

তার বুকের অমৃত,বিনা মূল্যে পাও।

 

নাড়ি ছিঁড়ে দেখেছিলে,পৃথিবীর আলো,

যদিও তোমার কাছে,নয় সেটা দামি।

আজ তারে প্রশ্ন করো"কি দিয়েছ ভালো?

একটা পশুও দেয়,যা দিয়েছ তুমি"।

 

মা যেদিন হবে তুমি,সেদিন বুঝবে।

কত কি দিয়েছে সোনা,তার পেট চিরে।

কতরাত জেগে থেকে,কি দিল জানবে।

তোমার সন্তান যবে,কহিবে অচিরে।

 

সকল মায়ের দান, অধম সন্তান।

সন্তানের অবিচারে,মা যে কষ্ট পান ।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র