স নেট - ৭২ ।।বোঝা।।

 

৭২

।।বোঝা।।

দেবপ্রসাদ জানা 

১৩.৯.২০২০

 

বৃদ্ধ বাপ মার বোঝা, কে বহে এখন?

সকাল বিকাল ওই,বোঝা কে বহিবে?

বৃদ্ধাশ্রম জিন্দাবাদ কমল কানন।

মাসে মাসে কিছু টাকা,দিলেই চলিবে।

 

মাগো তুমি যে অসুস্থ, কেন জেদ করো?

ভোরে তুমি জোর করে ঘর দোর মোছো।

কেন মোরে কষ্ট দিয়ে, অবসাদে ভরো?

শুধু শুধু ইচ্ছে করে,নিজে কষ্টে বাঁচো।

 

এত করে বলি মাগো,কথা শোনো মোর

বয়স হয়েছে আর, কঠিন ঐ ব্যামো।

কষ্ট করে কাজ করো,উঠে ভোর ভোর।

রাত করে শুই সব, উঠতে বিলম্ব।

 

এর থেকে তুমি থাকো,বৃদ্ধাশ্রমে গিয়ে।

সুখে শান্তিতে থাকবে, বইপত্র নিয়ে।

 

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র