স নেট - ১৮ ।। বিদ্যাসাগর।।

 

১৮

 

।। বিদ্যাসাগর।

দেবপ্রসাদ জানা

০১..২০২০

বিদ্যার সাগর তুমিতোমার গরিমা

দেশে দেশে পরদেশে জগন্ময় তুমি

দয়ার সাগর তুমি তোমার মহিমা

শতকোটি নমস্কারদিল জন্মভূমি

 

কলরব শুনেছ কি ,এই পোড়া দেশে

ভেঙেছে পাথরে গড়া তোমার মুরতি

 সেই তোমার লোক কি করিল শেষে

হাতুড়ি শাবল দিয়েকরে ফেলে ক্ষতি

 

বিধবা বিবাহ আর নারী শিক্ষা লাগি

কত কটু কথা তুমি শুনেছিলে হেথা

তোমার দয়াতে ওঠে মধুকবি জাগি

ভাষায় তোমার দান স্বর্ণ খনি যথা

 

তোমার জীবন কথা কে করে স্মরণ?

তাই বুঝি ভেঙ্গে দিল অমূল্য রতন

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত