স নেট - ৬৯ ।। যন্ত্রনা।।

 

৬৯

।। যন্ত্রনা।।

দেবপ্রসাদ জানা

 

না জানি আমার স্বপ্ন বেচে কি কিনলে।

মনের মন্দিরে আজ তার ছবি রেখে-

দেবতা জ্ঞানে তারেই কি পূজা করলে?

জীবনের রেসকোর্সে মোর পিঠে চেপে।

 

আঁধারে কাঁটার পরে পা ফেলে চলেছি

পথ খুঁজে খুঁজে সেই অজানা রাস্তায়।

কত হোঁচট খেয়েছি, কত যে উঠেছি?

সে খবর কি কখনো, তব মন পায়?

 

জানতাম কত দূরে,তোমার ঠিকানা।

তবে মনের ঠিকানা যদি জানতাম।

শুধু যে তোমার জন্য মনের যন্ত্রনা।

তুমি এত দূর যাবে, যদি ভাবতাম।

 

বাতি জ্বেলে দেখতাম ঐ চেহারা খানা

আজ মোর অন্ধপ্রেম পাইল ঠিকানা ।।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র