স নেট - ৪৪ ।। নিরাশা।।(দুই )

 

৪৪

।। নিরাশা।।

দেবপ্রসাদ জানা

২৪.৮.২০২০

(দুই ) 

আত্মহত্যা মহাপাপ। না,কাপুরুষ না,

একটা সুঁচ নয়তো,পুরো একটা গুলি

কেমন করে শহীদ? সহিলে  যন্ত্রনা

কত ব্যথা কত জ্বালা,গুপ্ত পদাবলী।

 

বেদনার পর্বতগুহা,আরো অন্ধকার।

আরো স্যাত্স্যাতে মৃত্যু। শববাহকেরা

কফিন বাক্সে তোমার জন্য শেষবার

দিল শুভ্র ফুল মালা, তুমি বিশ্ব সেরা।

 

অশ্রুসিক্ত নয়নের ডাক কেন পান?

মৃত্যুর স্রোতে নক্ষত্র খসে গেল মার।

রক্তের ভিতরে যার নিঃশব্দ প্রয়ান

সন্ধ্যায় ফিরবে তার আদর আধার।

 

এ ব্যথা কি কোনদিন ভুলিবে মা তার

কফিনের মধ্যে রাখা মার উপহার।।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র