স নেট - ৩৯ ।। মন।।

 

৩৯

 

।। মন।

দেবপ্রসাদ জানা

১৮..২০২০

 

ইচ্ছে মতো ইচ্ছে ডানা,বাতাসের ভরে

উড়ে যায় মন নিয়ে আকাশের পানে

মুহূর্তে দশ দিকের প্রদক্ষিণ করে

নীলাকাশে কৃষ্ণমেঘ ডাকে অকারণে

 

মন নামক ইচ্ছেটা ঘোরে দিশাহীন

লক্ষ্যহীন পথ চলেপ্রসারিত ডানা

লোভে পাপ পাপে মৃত্যু ওরে অর্বাচীন

কেন যাস হেথা হোথা পথ নাই জানা

 

গোলকধাঁধায় ঘোরে বিচলিত মন

ডুব দেয় ইচ্ছেমন যেথা চোরাবালি

জীবন মরন খেলাখেলো সারাক্ষন,

আনন্দে মেঘের বেটা দেয় হাততালি

 

ইচ্ছেকে বাঁধতে হয় মনের বন্ধনে

উড়ে যায় মনপাখি চাঁদের সন্ধানে

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত