স নেট -৮ ।। বিনা মুল্যে ।।

 

৮

 

।।  বিনামূল্যে।।

দেবপ্রসাদ জানা

২৪.৭.২০২০

করোনার করাঘাতে মরণ হবে শেষে

উপাদেয় খাদ্য কেন লুকাও গোপনে

ধান চাল শাক সব্জি ভেসে গেছে বানে

প্রজন্ম প্রজন্ম কাঁদে শুধু ভালোবেসে!

 

চাল নাই ডাল নাই অভাগার দেশে

জেগে ওঠে নীলপদ্ম পূজা আগমনে

জীবনের বহু বাঁক দেখেছি জীবনে

শীতল বাতাস লেগে নীলমৃত্যু আসে !

 

তেনাদের অবদান দেখো চোখে খুলে

গুদামের চাল ডাল পঁচা গলা তাও

বিনামুল্যে ভরে দেয় ছেঁড়াফাটা থলে।

 

দশ দিন খালি পেট, মৃত্যু যদি বলে

চলো এবে প্রিয় সব, নয় কিছু খাও

সব পেট ভরে যাবে করোনা না হলে?

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র