মহাভারতম্ আদিপর্ব-৪৩

 আদিপর্ব-৪৩


অন্দরে খবর নিতে কুন্তী গেল ধীরে

কান্নায় কাতর হয়ে কহিল দম্পতি।

বিপদের সীমা নেই আমাদের নীড়ে।

বকরাক্ষস হেথায় সকলের পতি।


নগর পালক যিনি কাপুরুষ এক।

খোঁজ কিছু রাখেনি সে নিজ প্রজাদের।

রাক্ষসের খাদ্য দিতে মরেছে অনেক।

আজ সেই পালা পড়ে,পাঠাব কাদের?


বিষ হাঁড়ি ভাত আর একটা মানুষ।

দুটি মোষ দিতে হবে, সঙ্গে প্রতিদিন।

কেমনে পাঠাব আমি হইলে প্রত্যুষ।

চলে যাবো সব মিলে, ফুরিয়েছে দিন।


শুনি কুন্তুী কহে তারে চুপ করো ওরে।

ভীম তারে পাঠাইবে, যমের দুয়ারে।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত