মহাভারতম্ আদিপর্ব-৫৮

 আদিপর্ব-৫৮


অর্জুনের অভিমন্যু সুভদ্রার প্রাণ।

পাণ্ডবের পাঁচ পুত্র, দ্রৌপদী দিলেন।

প্রতিবিন্ধ্য, সুতসোম,ক্রমে বিদ্যমান।

শ্রুতকম্মা শতানীক আর শ্রুতসেন।


হাসি খুশি চলিয়াছে,জীবন প্রবাহে।

যমুনায় জলকেলি করিছে মেয়েরা,

খাণ্ডববনের মধ্যে, কৃষ্ণার্জুন দোহে

গাছের তলায় বসে,গল্পে আত্মঠহারা।


অতিকায় দীর্ঘদেহী ব্রাহ্মণের বেশে।

কহিল ক্ষুধার্ত নয়, ক্ষুধা মন্দা মোর।

এই বন খেতে চেয়ে,ঘুরে গেছি শেষে।

তক্ষক নাগের বাস,ইন্দ্র বন্ধু ওর।


জল ঢেলে মাটি করে,প্রয়াস সদাই।

তৃপ্তিটা পেতাম যদি,পোড়া মাংস পাই।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত