মহাভারতম্ সভাপর্ব-৬

 সভাপর্ব-৬


মনকষ্টে মহারাজ ফেলেন জঙ্গলে।

জরা নামক রাক্ষসী দিয়েছেন জুড়ে।

আকাশ ফাটানো শব্দে শিশুটি কাঁদিলে

দিয়ে গেল সেই শিশু,রানীদের ক্রোড়ে।


জরাসন্ধ নাম তার,জরা দিলো তারে।

জরাসন্ধে রাজ্য দিয়ে,বনে গেল রাজা।

জরাসন্ধ অচিরেই ,রাজ্য জয় করে।

মামা কংস বধ করে,দেশ পেল সাজা।


হংস ডিম্বকের মৃত্যু,কংসের মরণ।

সঙ্গহীন জরাসন্ধ হ্রিংস হলো তাই।

সঠিক সময় এলো,করি আবেদন।

জরাসন্ধের নিধনে,মোটে কষ্ট নাই।


শ্রীকৃষ্ণের আবেদনে,অতি কৌতূহলী।

যুদ্ধের উল্লাসে মেতে,পঞ্চত্বে কৌশলী।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত