মহাভারতম্ সভাপর্ব-৭

 


সভাপর্ব-৭


রাজধানী গিরিব্রজ বেষ্টিত পর্বতে।

দূর্গম দূর্ভেদ্য তার প্রবেশের পথ।

সৈন্যের পাহারা ঘেরা,পাঁচটি পর্বতে।

সম্মুখ যুদ্ধের হেথা, নাই কোনো পথ।


সন্তর্পণে ছদ্মবেশে,মোরা তিনজন।

উঠিল ত্রিমূর্তি সেই চৈত্যক পর্বতে।

শৃঙ্গ তার ধ্বংস করে,করিলেন পণ।

রাজধানী গিরিব্রজ,নিতে হবে হাতে।


স্নাতক ব্রাহ্মণ বেশ, শরীরে চন্দন।

যাজ্ঞিক যাজক ঋষি জরাসন্ধ দেখে।

অগুরুর গন্ধমাখা, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ।

বিশ্রাম করতে দেয় যজ্ঞালয়ে রেখে।


পর্বতের শৃঙ্গ ভেঙ্গে কেন আগমণ।

স্নাতক ব্রাহ্মণ তবু এই আচরণ।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত