মহাভারতম আদিপর্ব-২০

 আদিপর্ব-২০


পেটপুরে ভীমসেন মহাভোজ খায়

আদরেআদরে তিনি হয় শক্তিশালী 

দশ হাজার হাতির বল হাতপায়।

আটদিন পরে ঘুম ভাঙ্গে মহাবলি।


স্নান করে খেয়েদেয়ে ঘরে ফিরে চলে।

আনন্দে কহিল ভীম, গল্প গৌরবের।

শকুনিমামাই তারে জলে দেয় ফেলে।

সাথে ছিল একশত ভাই,কৌরবের।


সাবধানে থেকো সদা মনে রেখো সব।

ষড়যন্ত্র আরো হবে, এই পরিবারে।

সিংহাসন রাজপাট, পাইবে পাণ্ডব।

হিংসা বিবাদ দহন, কে দমন করে?


না জানার ভান করে থাকো সদা সনে।

অস্ত্রশিক্ষা নাও সব, নিয়ন্ত্রিত মনে।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত